নিখোঁজ স্কুলছাত্রের অর্ধ গলিত লাশ উদ্ধার

las_uddhar_2ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে অন্তর নামের এক নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ২০দিন ধরে পাওয়া যাচ্ছিল না।

অন্তর উপজেলার পাগলাপাড়া গ্রামের আবুল হোসেন মাতুব্বর ছেলে। সে তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ৭ জুন তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় অন্তর। পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে মাটি চাপা দেয়া তার লাশ উদ্ধার করা হয়।

Related posts

Leave a Comment