আশুলিয়ায় বাংলা নববর্ষের শাড়ির জন্যে স্বামীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে এক গৃহবধূ।
শুক্রবার বিকেলে বুড়িপাড়া এলাকার নূর মোহাম্মদ সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ বিথী আক্তার (২৬) বুড়িপাড়া এলাকায় স্বামী শাহিনের সাথে ভাড়াকৃত একটি কক্ষে বসবাস করতো। সে ঠাঁকুরগাও জেলার ওবায়দুর রহমানের মেয়ে।
এব্যাপারে প্রতিবেশিরা জানান, বৃহস্পতিবার পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে স্বামী শাহিনের নিকট বৈশাখী শাড়ির জন্য স্বামীর নিকট বায়না ধরে। অস্বচ্ছল পরিবারের সামর্থ্য না থাকায় স্বামী শাহিন স্ত্রীর আবদার রক্ষা করতে পারবে না জানিয়ে দেন। ঘটনায় দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এঘটনার পর গতকাল শুক্রবার সকালেও স্বামী শাহিনের সাথে স্ত্রী বিথীর সাথে একই ব্যাপার নিয়ে ঝগড়া বাঁধে। এসময় শাহিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে নিহত ওই গৃহবধূ নিজ কক্ষের দরজা আটকে দিয়ে আত্মহত্যা করে। বিকেল পর্যন্ত শাহিন ও প্রতিবেশিরা দরজা খোলার জন্যে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে সকলের নিকট সন্দেহজনক মনে হয়। এসময় অনেক ডাকাডাকির পর ভেতর থেকে দরজা না খুললে জানালা দিয়ে গৃহবধূ বিথীকে সিলিংয়ের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী শাহিনকেও আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহাদ হোসেন জানান, স্বামীর সাথে অভিমান করেই ওই গৃহবধূ আতœহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
দিয়া ইসলাম / ২১১১
