আইপিএলে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে সাকিব ও মুস্তাফিজ। গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। শনিবার বিকাল সাড়ে ৪টায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে।
দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় দিয়ে আসর শুরু করে কলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ঘটে কলকাতার। ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্যবধানে হারে সাকিববিহীন কলকাতা।
এদিকে দুই বারের চ্যাম্পিয়ন কেকেআরের বিপক্ষে জিতে আসরের প্রথম জয় পেতে মরিয়া মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের উজ্জ্বল পারফর্মেন্সের পরও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৫ রানে হারে হায়দ্রাবাদ।
এদিকে বাবার মৃত্যুশোক কাটিয়ে আসা অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন থাকতে পারেন কলকাতার একাদশে। তবে এ ম্যাচেও অনিশ্চিত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসান।
অন্যদিকে সানরাইজার্স একাদশে খেলবেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান।
দিয়া ইসলাম / ২১১৫
