সিরিয়ার দেইর ইজরে আইএসের হামলায় নিহত ৭৫

sriya-isবৈরুত, ৬ নভেম্বর : সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে এক সমাবেশে ইসলামিক স্টেট গ্রুপের এক গাড়ী বোমা হামলায় অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একজন পর্যবেক্ষক রোববার এএফপিকে একথা জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্সের প্রধান রামি আবদেল রহমান বলেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর ইজরে শনিবাবের ওই হামলায় শিশুসহ ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৪০ জন আহত হয়েছে।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ নেটওয়ার্ক সূত্রের পাওয়া তথ্যে বলা হয়, শনিবারের ওই বিস্ফোরণে কয়েক ডজন লোক নিহত হয়েছে।

Related posts

Leave a Comment