৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর

ঢাকা, ৭ নভেম্বর  : ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ  সিদ্ধান্ত নেওয়া হয়। ৩৮তম বিসিএসের মাধ্যমে২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।

Read More

ক্যামেরুনের ইমিলিয়া সিপিএ’র ২২তম চেয়ারপার্সন নির্বাচিত

ঢাকা, ৭ নভেম্বর : কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির ২২তম নতুন চেয়াপার্সন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ন্যাশনাল এসেম্বলীর ডেপুটি স্পিকার ও বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান ইমিলিয়া মোনজোয়া লিফানকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ আজ ৬৩তম সিপিএ সম্মেলনের সপ্তম দিনে সাধারণ অধিবেশনে ব্যালটের মাধ্যমে দুইজন প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে তিন বছরের জন্য তিনি চেয়ারপার্সন নির্বাচিত হন। ইমিলিয়া নির্বাচিত হন ১০৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুক আইল্যান্ডের নারী এমপি নিক্কি র‌্যাটেল পেয়েছেন ৭০ ভোট। আর দ্বীপ রাষ্ট্র মোনসেরাটের এমএলএ শিরলি এম. ওসবর্ন ১৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ নির্বাচনের মাধ্যমে…

Read More

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ : শিল্পমন্ত্রী

ঢাকা, ৭ নভেম্বর : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল তাঁর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কোনো দিন পাকিস্তান ভিত্তিক রাজনীতি করে নাই। তিনি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করেছেন। তার প্রতেকটি পদক্ষেপ পাকিস্তান বিরোধী ও স্বাধীনতার পক্ষে ছিল। ৭ মার্চের ভাষণটি ছিল তাঁর সারা জীবনের লালিত স্বপ্ন। তিনি সারা জীবন যে চিন্তা করেছেন তা ৭ মার্চের ভাষণে বলেছেন। শিল্পমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ…

Read More

ঐশ্বরিয়ার শুটিং সেটে দুর্ঘটনা

ফ্যানি খান ছবির শুটিং সেটে দুর্ঘটনা ঘটেছে। গতকাল শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। সেটের মধ্যে ছবির তৃতীয় সহকারী পরিচালককে একটি বাইক ধাক্কা মেরে চলে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। গতকাল মুম্বাইয়ের ফ্লোরা ফাউন্টেন এলাকায় ছবির শুটিং চলছিল। সে সময় সেখানে ঐশ্বরিয়াও শুটিং করছিলেন। ওই এলাকা থেকে তিনি একটি ক্যাব ধরবেন এই দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটি পরিচালনার জন্য রাস্তা পার হচ্ছিলেন সহকারী পরিচালক। সে সময় আচমকা সেটের মধ্যে ঢুকে পড়ে বাইকটি। সজোরে ধাক্কা মারে তাঁকে। কানে ওয়াকি-টকি লাগানো থাকায় বাইকের আওয়াজ তিনি শুনতে…

Read More

কমলাপুরে অভিযানের সময় ডিবি সদস্যকে ছুরিকাঘাত

রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য। তারা হলেন- ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের এএসআই বেলাল হোসেন ও কনস্টেবল সুজাত উল্লাহ। এর মধ্যে বেলাল ছুরিকাঘাতে আহত হন। সোমবার রাতে এ ঘটনার পর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মীর মোদাচ্ছের হোসেন জানান, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিত্সা দেয়া হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে অংশ নেয়া একজন পুলিশ কনস্টেবল জানান, রাত পৌনে আটটার…

Read More

সিলেটের কানাইঘাটে পাথর চাপায় ৪ শিশু নিহত, নিখোঁজ ৩

সিলেটের কানাইঘাটের লোভাছড়া কোয়ারির পাশে বাংলা টিলা এলাকায় পাথর চাপার ঘটনায় ৪ শিশু নিহত ও অপর ৩ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জাকির, মারুফ এবং দুই সহোদর নাহিদ ও সাকিল। এরা একই গ্রামের বাসিন্দা। নাহিদ কান্দুলা কওমি মাদ্রাসায় ও সাকিল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা আজ  এ তথ্য নিশ্চিত করেছেন। ভোরে পাথর কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের বরাত দিয়ে ইউএনও জানান। তিনি বলেন, নিখোঁজ শিশুদের…

Read More

কুমিল্লায় বাসচাপায় বাবা-ছেলে নিহত

কুমিল্লায় একটি বাসের চাপায় বাবা ও তার স্কুলপড়ুয়া শিশু পুত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলমপুর হকগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটার দিকে আলমপুর হকগড়া গ্রামের হাজী আবদুল গফুরের পুত্র নাসির উদ্দিন (৩৮) তার শিশুপুত্র প্লে-শ্রেণিতে পড়ুয়া নিহনকে (৭) কোটবাড়ি এলাকার কিন্ডার গার্টেন স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ি সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিশা পরিবহনের যাত্রীবিহীন দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই…

Read More

মালিতে হামলায় কমপক্ষে ১০ জন নিহত

বামাকো, ৭ নভেম্বর : মালিতে সোমবার হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পাঠানো একটি গাড়ি মাইন হামলার শিকার হওয়ায় মধ্যাঞ্চলীয় একটি শহরে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। খবর এএফপি’র। পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা জানান, সোমবার মাইন বিস্ফোরণে মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে চলা একটি বাস উড়ে যাওয়ায় কমপক্ষে চারজন নিহত হয়। এদিকে ওই এলাকায় থাকা এক সামরিক কর্মকর্তা জানান, আঞ্চলিক কেন্দ্র গাও থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে ছোট শহর আনসোনগোর কাছে মাইন বিস্ফোরণে একটি বাস উড়ে যায়। এতে এক কিশোরীসহ কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারায়। গাও…

Read More

টেক্সাসে চার্চে হামলায় ২৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কালো পোশাক পরা এক বন্দুকধারী বর্বর এ হামলা চালায়। কর্তৃপক্ষ এ বন্দুকধারীর নাম উল্লেখ না করে কেবলমাত্র এটুকু বলেছে, সে একজন শ্বেতাঙ্গ যুবক। তার বয়স ২০ বছর হতে পারে। তার পরনে বুলেটপ্রুফ পোশাক ছিল। গুলিবর্ষণ শেষে সে বেরিয়ে এলে স্থানীয় এক অধিবাসী তাকে ধরতে পিছু নেয়। কিছুক্ষণ পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীও যোগ দেয় ধাওয়ায়। পরে পাশের গুয়াদেলুপে কাউন্টিতে দুর্ঘটনাকবলিত গাড়িতে এ হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। হামলাকারী…

Read More