ঢাকা, ৭ নভেম্বর : ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৮তম বিসিএসের মাধ্যমে২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।
