৩ ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ সিনিয়র ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে এক ছাত্র। সোমবার সকালে প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দু’টি লিখিত অভিযোগ করে ঐ ছাত্র। অভিযুক্ত ছাত্রী ও অভিযোগকারী ছাত্র উভয়েই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এছাড়াও, আশিক (৩য় বর্ষ, ৪৪ ব্যাচ) ও অর্থো (২য় বর্ষ, ৪৫ ব্যাচ) এর বিরুদ্ধে ঐ ছাত্রীদের সহায়তা করার অভিযোগ করে সে। লিখিত অভিযোগে অভিযোগকারী ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানায়, গত ২২ তারিখে পুরাতন কলার পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে নিয়ে যায়। আপত্তিজনক ভাবে অশ্লীল কথার মাধ্যমে তাকে যৌন নির্যাতন করে। এরপর অভিযুক্তরা তাকে…

Read More

সাভারের এক বাড়িতে ডাকাতির চেষ্টা

সাভারে এক বিএনপি নেতার ভাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতরা। এসময় তিন জন গুরুতর আহত হয়েছে। আজ ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার সাভার থানা বিএনপির সভাপতি মাহামুদুল হাসান আলালের ছোট ভাই ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে এ ডাকাতির চেষ্টা করেন ডাকাতরা। এবিষয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালাল বলেন তার একতলা বাড়িতে ভোর রাতে কলাপসিবল গেট কেটে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা সিসিটিভি ক্যামেরায় ডাকাতরা বাড়িতে ঢুকেছে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। এসময় ডাকাতরা একটি মোবাইল ও পনের’শ টাকা নিয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালালকে কুপিয়ে আহত করে…

Read More

আশুলিয়ায় তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত

সাভারের আশুলিয়ায় একটি স্কুলে তিন ছাত্রকে এক শিক্ষক নিজের জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তাদেরকে শারীরিক ও মানসিক ভাবেও ওই শিক্ষক নির্যাতন করে। এঘটনায় ওই তিন শিক্ষার্থী লজ্জায় স্কুলে আসতে ভয় পাচ্ছে। এঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে। এঘটনার বিষয়টি জানতে চাওয়া হলে ওই শিক্ষক লজ্জায় দ্রুত গতিতে স্কুল ত্যাগ করে চলে যান। ওই স্কুলের শিক্ষার্থীরা জানায় গত কয়েক দিন আগে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের স্কুলে সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী প্রসেনজিৎ (১২),নাছির উদ্দিন (১২) ও ফজলে রাব্বিকে ক্লাসে গোলযোগের অভিযোগ তুলে ক্লাস রুমে সবার সামনে…

Read More

আজ ভয়াবহ কোকো ট্রাজেডি দিবস

আজ সোমবার ভয়াবহ কোকো ট্রাজেডি দিবস। ৮ বছর আগে ২০০৯ সালের এ দিনে জেলার লালমোহন উপজেলায় কোকো লঞ্চ দুর্ঘটনায় ৮২ জন যাত্রী প্রাণ হারায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় স্বজনহারা মানুষের কান্না আজো থামেনি। সেদিনের কথা মনে করে আজো আতঁকে উঠেন স্বজনহারা মানুষেরা। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটলেও আজো লালমোহন-ঢাকা রুটে চালু হয়নি নিরাপদ লঞ্চ। এখনও ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলছে অধিকাংশ লঞ্চ। এলাকাবাসী জানান, কোকো-৪ দুর্ঘটনায় স্বজনহারা লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম সাগর, তার সদ্য বিবাহিত স্ত্রী ইয়াসমিন, শ্যালিকা হ্যাপি বেগমকে হারিয়েছেন।…

Read More

পিলখানা হত্যা মামলা : অসমাপ্ত রায় পড়া চলছে

বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায়ের অসমাপ্ত অংশ পড়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫২ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। আজ রায় পড়ছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। আজই রায় ঘোষণা শেষ হবে বলে আদালত জানিয়েছেন। এর আগে রবিবার রায় ঘোষণা আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। ২০১৩ সালের…

Read More

ঘনিষ্ঠ হতে স্বস্তিকারও অস্বস্তি লাগে!

 কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, খোলামেলা দৃশ্যে অভিনয়ের দরুন সেনসেশন হিরোইন হিসেবে নামডাক কুড়িয়েছেন ঢের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবন আর বেশকিছু অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন। সবশেষ রোজ দুপুরে দেবরদের মনে উথাল-পাতাল সমুদ্র নিয়ে এসেছেন ‘উমা বৌদি’ নামের স্বস্তিকা। তার অন্তরঙ্গতায় ‘নার্ভাস’ হচ্ছে উনিশ-কুড়ি, তিনি নিজেই নাকি নার্ভাস হয়েছিলেন প্রসেনজিতের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে! স্বস্তিকা বলেন, প্রথমবার প্রসেনজিতের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে তার পূর্ব ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি ‘কম্পন’ অনুভব করেছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বিরাট তারকা, এটা ভেবেই আমার হাত পা ঠাণ্ডা…

Read More

বিশ্বসুন্দরী বলে কথা, একঝলক দেখতে বিমানবন্দরে ভিড়

সম্প্রতি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন ভারতের মানশি চিল্লার। গত শনিবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফেরেছেন তিনি। তাকে দেখতে অসংখ্য মানুষ বিমানবন্দরে ভিড় জমায়। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, মানশি বিমানবন্দরে পৌঁছানোর আগে থেকেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে জমকালো প্রস্তুতি ছিল। সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকে বহু মানুষ। মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তাকে অভ্যর্থনা জানান তারা। মানশিকে ফুলের মালা, কপালে চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তিনি মাথায় পরেছিলেন বিশ্ব জয়ের মুকুট। দেশে ফেরার পর মানশি তার টুইটে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। টাইমস…

Read More

দেশে খাদ্য নিরাপত্তার মান এখনও নিম্ন পর্যায়ে

দেশে খাদ্য নিরাপত্তার মান এখনও নিম্ন পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সেইসাথে এর অবস্থাকে অস্থিতিশীলও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এশিয়ার খাদ্য নিরাপত্তা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয়টির ধারাবাহিক উন্নতি হয়নি। কখনও কখনও এই পরিস্থিতি পেছনের দিকেও হেঁটেছে। বাংলাদেশের খাদ্যের মূল্য খুব বেশি উঠানামা করে। দেশে এখনও শিশুদের পুষ্টি, খর্বাকায় পরিস্থিতি এবং পাঁচ বছরের নিচে শিশুদের কম ওজন সমস্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য প্রতিবেদনে সময় ভিত্তিক খাদ্য উত্পাদনের তথ্য, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার…

Read More

কক্সবাজারে আজ শুরু আন্তর্জাতিক সমুদ্র মহড়া

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহণে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র মহড়া ইমসারেক্স-২০১৭ (আইওএনএস মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এক্সারসাইজ)। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে আজ সোমবার এ মহড়ার উদ্বোধন করবেন। তিনি হেলিকপ্টারে এ মহড়ায় অংশগ্রহণকারী যুদ্ধজাহাজসমূহের ফ্লিট রিভিউ পরিদর্শন করবেন। পরে তিনি বিচ কার্নিভালের উদ্বোধন করবেন। মহড়ায় ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম এর ৩২টি দেশের মধ্যে ২৩টি সদস্য ও ৯টি পর্যবেক্ষক দেশসমূহের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং নৌপ্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর…

Read More

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ

ঢাকা, ২৭ নভেম্বর : রাজধানীর মিরপুরে আব্দুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, মিরপুরের ভাষানটেক থানা এলাকায় গত তিন মাস ধরে ওই স্কুলছাত্রীকে নিয়মিত ধর্ষণ করেছে আব্দুর রহমান। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় তাকে আটক করেছে পুলিশ। মেয়েটির ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, মাস তিনেক আগে স্থানীয় একটি স্কুলের এক শিক্ষার্থীকে প্রথম ভয় দেখিয়ে ধর্ষণ করে আব্দুর রহমান। কৌশলে এ ঘটনার দৃশ্য ধারণ করে আবদুর রহমান এবং…

Read More