৩ ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

jabe-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ সিনিয়র ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে এক ছাত্র। সোমবার সকালে প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দু’টি লিখিত অভিযোগ করে ঐ ছাত্র।
অভিযুক্ত ছাত্রী ও অভিযোগকারী ছাত্র উভয়েই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এছাড়াও, আশিক (৩য় বর্ষ, ৪৪ ব্যাচ) ও অর্থো (২য় বর্ষ, ৪৫ ব্যাচ) এর বিরুদ্ধে ঐ ছাত্রীদের সহায়তা করার অভিযোগ করে সে।
লিখিত অভিযোগে অভিযোগকারী ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানায়, গত ২২ তারিখে পুরাতন কলার পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে নিয়ে যায়। আপত্তিজনক ভাবে অশ্লীল কথার মাধ্যমে তাকে যৌন নির্যাতন করে। এরপর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত অর্থো বলেন, যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি, তবে সে সিনিয়রদের সাথে র্দুব্যবহার করায় তাকে শাসন করা হয়েছে।
অভিযুক্ত মেয়েদের ফোন বন্ধ থাকায় ওদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় খতিয়ে দেখতে পারিনি।
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠিয়ে দেয়া হবে।

Related posts

Leave a Comment