সাভারের এক বাড়িতে ডাকাতির চেষ্টা

Saver5সাভারে এক বিএনপি নেতার ভাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা করেছে ডাকাতরা। এসময় তিন জন গুরুতর আহত হয়েছে।
আজ ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার সাভার থানা বিএনপির সভাপতি মাহামুদুল হাসান আলালের ছোট ভাই ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে এ ডাকাতির চেষ্টা করেন ডাকাতরা।
এবিষয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালাল বলেন তার একতলা বাড়িতে ভোর রাতে কলাপসিবল গেট কেটে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা সিসিটিভি ক্যামেরায় ডাকাতরা বাড়িতে ঢুকেছে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। এসময় ডাকাতরা একটি মোবাইল ও পনের’শ টাকা নিয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালালকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে আটক দুই ডাকাতকে সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ আটক দুই ডাকাতকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment