সিলেটের কানাইঘাটে পাথর চাপায় ৪ শিশু নিহত, নিখোঁজ ৩

সিলেটের কানাইঘাটের লোভাছড়া কোয়ারির পাশে বাংলা টিলা এলাকায় পাথর চাপার ঘটনায় ৪ শিশু নিহত ও অপর ৩ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো জাকির, মারুফ এবং দুই সহোদর নাহিদ ও সাকিল। এরা একই গ্রামের বাসিন্দা। নাহিদ কান্দুলা কওমি মাদ্রাসায় ও সাকিল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা আজ  এ তথ্য নিশ্চিত করেছেন। ভোরে পাথর কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের বরাত দিয়ে ইউএনও জানান।

তিনি বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা তৎপরতা চালাচ্ছে। আহত এক শিশুকে উদ্ধারের পর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাহিদ ও সাকিলের বাবা আলমাছ উদ্দিন বলেন, তাদের এলাকায় ওয়াজ মাহফিলকে সামনে রেখে টাকা যোগাড়ের জন্য সবাইকে ফাঁকি দিয়ে শিশুরা পাথর কুঁড়াতে যায়। তখন এই দুর্ঘটনা ঘটে।

Related posts

Leave a Comment