সাভারে বাসচাপায় রুবেল মিয়া (২১) নামে এক পোশাক শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহত গার্মেন্টস শ্রমিক দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি সাভারের ভাটপাড়া এলাকায় বসবাস করে আশুলিয়ার পুর্বসদরপুর সামিয়া গার্মেন্টস আয়রন ম্যান হিসেবে কাজ করতেন। শনিবার সকালে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের কলমার ডাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে ঘাতক বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ওই গার্মেন্টসের শ্রমিকরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ…
Read MoreMonth: April 2016
জাপানে দফায় দফায় ভূমিকম্প, আতঙ্কে মানুষ রাস্তায়
ভূমিকম্পে ৯ জন নিহত হওয়ার এক দিনের মাথায় জাপানে আবারো আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে ৭.৩ মাত্রার এই ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। তবে সেই সতর্কতা পরে আবার তুলে নেয়া হয়। কয়েক দফার এসব ভূমিকম্পে ২০১১ সালের সুনামির পর বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে জাপান সরকার। নতুন করে মৃতের খবর না পাওয়া গেলেও আহত প্রায় হাজারের মতো বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশের এই ভূমিকম্পের তীব্রতা বৃহস্পতিবারের আঘাতের চেয়ে বেশি বলে জানানো হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামতো শহর থেকে মাত্র…
Read Moreআওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে বিজেপি সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছেন নাসিম
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অতিথি হিসাবে যোগ দিতে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সভাপতি অমিত শাহ, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধবসহ সিনিয়র নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফররত বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে স্বাস্থ্য মন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজ চলাকালে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রাম মাধবের সাথে একান্ত বৈঠকে মোহাম্মদ নাসিম এই আমন্ত্রণ জানান। বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে জোরালো সহযোগিতার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসিম বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক…
Read Moreনববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দ আশরাফ
বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বুধবার এক শুভেচ্ছা বার্তায় শুভ নববর্ষকে বরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আসুন জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সকল সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জেগে উঠি, দিনবদলের সংগ্রামে ইষ্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি; গড়ে তুলি বাঙালি জাতির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের ধারাকে আরও বেগবান করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘নতুন…
Read Moreবাংলাদেশের নার্সিং পেশার উন্নয়নে গ্রাজুয়েশন কোর্স চালু করবে জাপান
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের নার্সিং সেবার মান উন্নয়নের জন্য জাপানের কোচি বিশ্ববিদ্যায়ের সহযোগিতার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। জাপানের কোচি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিরোকো মিনামি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে প্রকল্পটি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, জাইকা’র সহায়তায় বাস্তবায়নাধীন (প্রজেক্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং অব নাসিং সার্ভিসেস) বাংলাদেশে এই প্রকল্পটি নার্সিং সেবার মান উন্নয়নের লক্ষে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় কোচি বিশ্ববিদ্যালয় নার্সিং শিক্ষায় ব্যবহারিক শাখার উন্নয়নের জন্য একটি গ্রাজুয়েশন কোর্সও চালু করবে। দ্বিপাক্ষিক আলোচনায়…
Read Moreবাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য ও সংহতি আরো সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য ও সংহতি আরো সুদৃঢ় করবে, অফুরন্ত আনন্দের বারতা বয়ে আনবে । বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে আজ এক বাণীতে তিনি আরো বলেন, বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন ও সার্বজনীন। রাষ্ট্রপতি নববর্ষের এই আনন্দঘন দিনে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। আবদুল হামিদ বলেন, বর্ষশেষে নতুনের বারতা নিয়ে বাংলা নববর্ষ বাঙালির জীবনে আবির্ভূত হয়। বেজে উঠে আগমনি সুর। সে সুর নতুনকে বরণ করার, পুরাতনকে পেছনে ফেলে নব উদ্যমে আগামীকে আবাহন করার। বৈশাখ শুধু ঋতুচক্রের…
Read Moreআশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের নায়ক যুবলীগ নেতা মোশারফ হোসেন খান সহ অজ্ঞাত ২’শ জনের বিরুদ্ধে তিতাসের মামলা
আশুলিয়ায় অবৈধ ত্রুটিযুক্ত গ্যাস সংযোগ পাইপে দুর্ঘটনাবশত আগুন ধরে তিন পোশাক শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা ও অবৈধ গ্যাস সংযোগের নায়ক মোশারফ হোসেন খানসহ অজ্ঞাত দুই’শ জনের বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর আঞ্চলিক শাখার ম্যানেজার প্রকৌশলী সত্যজিৎ ঘোষ মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির। মামলাটিতে স্থানীয় যুবলীগ নেতা মোশারফ (৪০) ও চাঁন মিয়া (৪৫) সহ অজ্ঞাত আরো দুই’শ জনকে আসামি করা হয়। মোশারফ হোসেন দোসাইদ এলাকার হাজী সিদ্দিকুর রহমান ছেলে। চাঁন মিয়া…
Read Moreসাভারে লাম নিয়ে বিক্ষোভ মিছিল : হত্যাকারীদের গ্রেফতার দাবি
সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির এক নেতার ছেলে জাপান প্রবাসী রেজাউল করিম রাজাকে দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার মুল আসামী আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান এরশাদকে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ বিকেলে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিলটি রেডিওকলোনীর বৌবাজার থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়কের রেডিওকলোনী বাসষ্ট্যান্ড অবরোধ করে রাখে তারা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে । যাত্রীরা পরেন চরম দুর্ভোগে। পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে সড়িয়ে দিলে…
Read Moreপ্রণব মুখার্জীর সাথে স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
ভারত সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার নয়াদিল্লীতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী ভারতের কেরালার পুত্তিঙ্গাল মন্দিরে রোববারের অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। শোকাবহ এই ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতির কাছে সে দেশের জনগণের জন্য বাংলাদেশের সহমর্মিতা পৌঁছে দেন তিনি। বাংলাদেশের বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজেম আলী এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট এ অঞ্চলের আর্থ-সামাজিক…
Read Moreইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের
একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ প্রতিষ্ঠানটির আরো দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপ-পরিচালক সামছুল আলম রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামি দুই হলেন- একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফতাবুল আলম এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। জানা যায়, আবদুস সালামসহ ৩ জনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার…
Read More