একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ প্রতিষ্ঠানটির আরো দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপ-পরিচালক সামছুল আলম রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামি দুই হলেন- একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফতাবুল আলম এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার।
জানা যায়, আবদুস সালামসহ ৩ জনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন।
ইটিভির সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
রকসী / ২১
