সাভারের আশুলিয়ায় অতিরিক্ত দামে ডিম বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার,২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় অতিরিক্ত দামে ডিম বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা।
সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করে একটি চক্র। গত ৭ আগস্ট ২০২২ইং প্রতিটি ডিমের ক্রয় মূল্য ৯টাকা ৪০ পয়সা ছিলো-২০ পয়সা লাভে বিক্রি করে তার মূল্য হয় ৯ টাকা ৬০ পয়সা। ১৭ আগস্ট ২০২২ আবার প্রতিটি ডিমের মূল্য ৯ টাকা ১০ পয়সা এবং বিক্রি মূল্য ১১ টাকা ৮০ পয়সা,প্রতিটি ডিমের লাভ ২টাকা ৭০ পয়সা। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ায় ডিমের ৩টি আড়ৎকে ৪ লক্ষ ৫০ হাজার জরিমানাসহ ১টি প্রতিষ্ঠানের কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজার এলাকায় ডিমের আড়ৎে প্রথমে অভিযান পরিচালনা শুরু করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ডিমের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়।
এভাবে কারসাজির মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করা ইত্যাদি অপরাধে আসিফের ডিমের আড়ৎকে ১ লক্ষ টাকা, এস জে এগ্রো ডিমের আড়তকে ১ লক্ষ টাকা এবং আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের সরকার মার্কেটের ফয়সাল এন্টারপ্রাইজকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করাসহ সর্বমোট ৩ডিমের আড়ৎকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইটি
উল্লেখ্য গত ১৩ আগস্ট ২০২২ইং তারিখে কাজী ফার্মে উৎপাদিত সব ডিম প্রস্তাবিত দরের চেয়ে বেশি দর হাঁকিয়ে নিলামের মাধ্যমে সব ডিম ক্রয় করে অতি মুনাফা লাভের আশায় বাজারে অস্থিরতা সৃষ্টি করে তারা। উক্ত প্রতিষ্ঠানে ডিম ক্রয়-বিক্রর কোনো কাগজপত্র দেখাতে পারেনি, এমনকি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ৩০ জুন ২০২২ইং তারিখে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এ সকল অপরাধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফয়সাল এন্টারপ্রাইজের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার।

Related posts

Leave a Comment