কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে:ডাক্তার এবিএম আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২২(বিবিনিউজ): কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা স্ট্রাষ্টি বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ বলেছেন, কমিউনিটি ক্লিনিক আজ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হয়েছে। কমিউনিটি ক্লিনিক আছে বলেই প্রত্যন্ত গ্রামের মানুষ আজ ভাল স্বাস্থ্য সেবা পাচ্ছে এবং ভাল আছে। ঢাকার ধামরাইয়ের বারিগাঁও কমিউনিটি ক্লিনিকের গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের দ্বি মাসিক সভা নিয়মিতকরণ ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেন, কমিউনিটি সাপোর্ট গ্রুপের ন্যাশনাল কো-অর্ডিনেটর মিসেস শাহানা পারভীন, ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ,ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তানিয়া পারভীন ও কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফফাত আরা। সভাশেষে বনগাও কমিউনিটি ক্লিনিক এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র পরিদর্শন করে বিভিন্ন দিকনিদের্শনা দেন।

Related posts

Leave a Comment