জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু

সাভার প্রতিনিধি,১২ জুলাই ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের মধ্যেই আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। রোববার সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে ক্লাসে যুক্ত হন।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়,করোনা ভাইরাসের মধ্যে গত কয়েক মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে অনলাইনে ক্লাস নেওয়ায় শিক্ষা ব্যবস্থার গতি ফিরিয়ে আসবে বলে মনে করেন তারা।
শিক্ষা ব্যবস্থা সচল করার জন্য করোনা ভাইরাসের মধ্যেও অনলাইসে ক্লাস শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.আমির হোসেন।

Related posts

Leave a Comment