হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেছেন : প্রধানমন্ত্রী

pm-madinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা গতরাতে সৌদি রাজকীয় আনুষ্ঠানিকতার মাঝে পবিত্র মদিনা নগরীর মসজিদ-ই-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেছেন।

তিনি মসজিদে নববীতে এশার নামাজ এবং তারাবীর নামাজ আদায় করেন এবং দেশের জনগণ এবং সমগ্র মুসলিম উন্মাহ’র শান্তি, প্রগতি এবং উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা এবং পররাষ্ট্র্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ সফরসঙ্গীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে হজরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর আজ সকাল সাড়ে ১০ টায় (মদিনার স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে মদীনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর ত্যাগের কথা রয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত শুক্রবার ৫ দিনের সরকারি সফরে সৌদি আরবে আসেন।

Related posts

Leave a Comment