
ধামরাই,৫,জুলাই,২০১৯ (বিবিনিউজ):শিক্ষা খাতে উন্নয়ন করার জন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
বৃহস্পতিবার বিকেলে উপমহাদেশের বিখ্যাত ঢাকার ধামরাইয়ের হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এখনো দেশে স্বাধীনতা বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিন্তু কোন ষড়যন্ত্রেই সরকারের উন্নয়ন ঠেকাতে পারবে না। আন্দোলনের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার রথযাত্রা কায়েতপাড়া থেকে শশুর বাড়ি যাত্রা বাড়িতে এসেছে। আগামী শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে ধামরাইয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। উপস্থিত ছিলেন কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীরা।
রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,পৌরসভার মেয়র গোলাম কবিরসহ আরো অনেকে।
