বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দুটি ভ্রাতৃপ্রতীম দেশের নিজস্ব স্বার্থেই এটি করা প্রয়োজন। বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব আজ সকালে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। বৈঠকে দারিদ্র দূরীকরণে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,‘আমরা দ্রুততার সঙ্গে দেশের উন্নয়ন সাধনের চেষ্টা করে যাচ্ছি।’…

Read More

সাকিবের বছরে আয় ২৭৫ কোটি টাকা

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী কে জানেন? নামটা শুনলে অবাক হবেন না, কিন্তু অর্থ উপার্জনের পরিমাণ শুনলে চমকে যাবেন। সাকিব আল হাসান। যাঁর আয় বার্ষিক ২৭৫ কোটি টাকা। ক্রিকেটারদের নিয়ে নাড়াচাড়া করা ক্রিকট্র্যাকার নামে ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। শুধু জাতীয় দলের সম্পদ নন, বিশ্বের সবকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ ক্রিকেটে সমান বিচরণ বাংলাদেশের এই অলরাউন্ডারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ – সব লিগেই বেশ ভালোই কদর সাকিবের। তবে সব থেকে বেশি আয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল…

Read More

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণ, মোবাইল সেট ও সিগারেট উদ্ধার : আটক ৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ, দেড় শতাধিক মোবাইল সেট ও বিপুল পরিমাণ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনায় এসময় ৪ যাত্রীকে আটক করা হয়। বাসস’র বিমানবন্দর সংবাদদাতা জানান, বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম সোনার বার ও অলংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীরা হচ্ছে- মামুন খান ও মুরাদ খান। জব্দ হওয়া সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ কোটি ১৬ লাখ টাকা। সহকারী কমিশনার রেজাউল করিম জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে টিজি-৩২১ নম্বরের ফ্লাইটটি…

Read More

বঙ্গবন্ধুর প্রতি ভারতের রাষ্ট্রপতি পুত্রের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি। তিনি আজ শুক্রবার বিকেলে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শনকালে জাতির পিতার প্রতিকৃতির সামনে নিরবে দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । এ সময়ে তিনি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন, বিভিন্ন গ্যালারী ঘুরে ঘুরে দেখেন এবং মন্তব্য বইতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং সিও মাশকুরা হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন । এর আগে শুক্রবার সকালে অভিজিৎ মুখার্জি ৩ দিনের সফরে…

Read More

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশী কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে আজ বঙ্গভবনে ইফতারের আয়োজন করেন। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ যোগ দেন। রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরাও ইফতারে অংশ নেন। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। ইফতারে মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশী কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর…

Read More