রাঙামাটি ॥ রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক-নৌপথ অবরোধ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট কারচুপির প্রতিবাদ এবং পুনর্র্নিবাচনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ আজ দ্বিতীয় দিনের মতো চলছে। মঙ্গলবার ভোটর ৬টা থেকে রাঙামাটি শহরে আজও দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা নৌ পথেও। এছাড়া, শহরের অভ্যন্তরীণ রুটে অটোরিকশা মোটর সাইকেল চলাচলও বন্ধ রয়েছে। শহরের প্রাণ কেন্দ্র বনরূপায় এলাকায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে, অবরোধ সমর্থনকারীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে। অপ্রীতিকর…
Read MoreDay: June 14, 2016
এইডস ভাইরাসের ওষুধ আবিস্কার করলো বাঙ্গালী বিজ্ঞানী অনিতা
স্টাফ রিপোর্টার,বিবিনিউজ সার্ভিস,১৪ ॥এইডস ভাইরাস ঠেকানোর ওষুধ আবিস্কার করলো বাঙ্গালী বিজ্ঞানী অনিতা সরকার।। ডেঙ্গির পর কি এ বার এডসের টিকাও আমাদের হাতে আসতে চলেছে? তা সে কোনও দেশই হোক বা ঘর-বাড়ি অথবা আমার আপনার শরীর, বাইরের শত্রুকে ঠেকানোর ভাবনাটাই আমাদের ভাবতে হয় সবচেয়ে আগে। আর সেই শত্রু যদি এমন হয় যে তা দুদ্দাড়িয়ে বাড়ে সংখ্যায়, যাদের বংশ-বৃদ্ধি হয় রাক্ষসের বংশের মতো, তা হলে তাদের ঠেকানোর কাজটা জটিল থেকে জটিলতর হয়ে পড়ে এইডসের মতো একটি দুরারোগ্য ব্যাধি যে গত দু’-তিন দশক ধরে গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে, তার একটাই কারণ। ভাইরাস…
Read Moreসাভারে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত
ষ্টাফ রিপোর্টারঃবিবিনিউজসার্ভিস,১৪ সাভারে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে রুহল আমিন নামের এক (৩৮) মৎস্য ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে সাভারের দেওগাঁ পূর্বপাড়া গ্রামে একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আহত মৎস্য ব্যবসায়ী রুহল আমিনের ছোট বোন জানায় সাভারের দেওগাঁ পূর্ব পাড়া গ্রামে তিনটি পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করেন তার ভাই। ওই তিনটি পুকুরে মাছ চুরি হতে পারে এমন সন্দেহ সোমবার রাতে পুকুর তিনটি পাহারা দেন রুহুল আমিন। এসময় ভোর রাত পাঁচটার দিকে কয়েকজন সন্ত্রাসীরা পুকুর পাড়ে গিয়ে ওই মৎস্য…
Read Moreআশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষ, ওসিসহ আহত ২০।
ষ্টাফ রিপোর্টারঃবিবিনিউজসার্ভিস,১৪ ॥সরকারি সিদ্ধান্ধে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ,অবস্থান ধর্মঘট,ক্যাম্পাসে ভাংচুর ও মহাসড়ক অবরোধের চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষ,ধাওযা পাল্টা ধাওয়া পুলিশসহ আহত অন্তত ২০। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের রাবার বোলেট ও টিয়ারসেল নিক্ষেপ । পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে বের করে দিয়েছে সকল শিার্থীকে। একদিন পর উদ্ধার করেছে অবরুদ্ধ করে রাখা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীকে। মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত রোববার আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজসহ দেশের তিনটি মেডিকেল শিা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রনালয়। আর এ সিদ্ধান্তে সবচাইতে…
Read Moreসিংড়ায় সাইফুল বাহিনীর হামলায় নিহত ১
নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার ও মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে সাইফুল বাহিনীর হামলায় রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল করিম বেড়াবাড়ী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার ও স্থানীয় জামে মসজিদের টাকা আত্মসাতকে কেন্দ্র করে বিবাদমান সাইফুল বাহিনী ও আনোয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সোমবার দুপুরে সাইফুল বাহিনী মসজিদের ২লাখ আত্মসাত…
Read Moreঢাবির সাবেক ভিসি ও রাষ্ট্রদূত অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তেকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ও রাষ্ট্রদূত অধ্যাপক মনিরুজ্জামান মিঞা আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সাবেক ভিসি,রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে কতৃপক্ষ আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে। তবে পূর্ব-নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। অপরদিকে সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের মরহুম মনিরুজ্জামান মিঞার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা…
Read Moreআমাকে হত্যা করতে চাইলে জনগণকে হত্যা বন্ধ করুন : তথ্যমন্ত্রী
হুমকি-ধমকিতে ভয় পান না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আল্লাহর ওপর খোদাইগিরি করবেন না। জীবনে বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মৃত্যু যখন নির্ধারিত, তখনই হবে। আমাকে হত্যা করতে চাইলে জনগণকে হত্যা বন্ধ করুন।’ আজ দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মৃত্যুর হুমকির বিষয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, ‘দেশে সাম্প্রতিক গুপ্তহত্যায় খালেদা জিয়ার হাত রয়েছে। এর আগে তিনি ৯০ দিন আগুন-সন্ত্রাস চালিয়ে ১৩৭ জনকে হত্যা করেন। ওই সব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি-জামায়াতের মধ্যে ৬০০ নেতা পাওয়া…
Read Moreকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ নারী নিহত
কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর গ্রামের সখি বেগম (৪০)। তার স্বামীর নাম লিয়াকত আলী। অপরজন একই থানার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা কোমেলা খাতুন (৬৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নসিমনযোগে ১০ জন যাত্রী লক্ষীপুর এলাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। বটতৈল এলাকার আনসার ক্যাম্পের কাছে নসিমনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক সরাসরি এটিকে…
Read Moreশোক সংবাদ : সাভারের শামসুল আলম ফরিদ আর নেই
সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শামসুল আলম ফরিদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। রোববার বিকেলে সাভার উত্তর পাড়ার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১০টায় সাভার কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ তালবাগ কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পৌর মেয়র হাজি আব্দুল গনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
Read Moreকূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ওয়েস্ট্রিন হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে পৌঁছে খালেদা জিয়া কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেইক, ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাহিরি, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, পাকিস্তানের সুজা আলম, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যাবট, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো, ইতালির মারিও পালমা, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ…
Read More