আমাকে হত্যা করতে চাইলে জনগণকে হত্যা বন্ধ করুন : তথ্যমন্ত্রী

hasanহুমকি-ধমকিতে ভয় পান না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আল্লাহর ওপর খোদাইগিরি করবেন না। জীবনে বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মৃত্যু যখন নির্ধারিত, তখনই হবে। আমাকে হত্যা করতে চাইলে জনগণকে হত্যা বন্ধ করুন।’ আজ দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মৃত্যুর হুমকির বিষয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, ‘দেশে সাম্প্রতিক গুপ্তহত্যায় খালেদা জিয়ার হাত রয়েছে। এর আগে তিনি ৯০ দিন আগুন-সন্ত্রাস চালিয়ে ১৩৭ জনকে হত্যা করেন। ওই সব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি-জামায়াতের মধ্যে ৬০০ নেতা পাওয়া গেছে, যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। হেফাজতে ইসলাম খালেদা জিয়ার নির্দেশে দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও তাণ্ডব চালিয়েছে। সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর ভিন্ন পথ অবলম্বন করেছেন তিনি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন যে জঙ্গিরা গুপ্তহত্যা চালাচ্ছে তা খালেদা জিয়ার আঁচলের তলে থেকেই।’

মৃত্যুর হুমকি দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রীকে বলেন, ‘আমি এ ধরনের হুমকি-ধমকিতে ভীতু নই। সরকার ২৪ ঘণ্টা দেশবাসীকে পাহারা দিয়ে চলেছে। জঙ্গিবাদ নির্মূল হবেই।’

Related posts

Leave a Comment