কুষ্টিয়ায় সড়ক ‍দুর্ঘটনায় ৪ নারী নিহত

road-accedentকুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর গ্রামের সখি বেগম (৪০)। তার স্বামীর নাম লিয়াকত আলী। অপরজন একই থানার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা কোমেলা খাতুন (৬৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নসিমনযোগে ১০ জন যাত্রী লক্ষীপুর এলাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। বটতৈল এলাকার আনসার ক্যাম্পের কাছে নসিমনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক সরাসরি এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। নসিমনের অপর যাত্রীরা আহত হন। পরে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। হাসপাতালে আরও ছয়জন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমিরুল ইসলাম জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাক ও নসিমন কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটি আটক করলেও এর ড্রাইভার পালিয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related posts

Leave a Comment