নাটক ও চলচিত্রে ব্যস্ত আরিফ হাসান

 অভিনয়ে ব্যাস্ত সময় পাড় করছেন আরিফ হাসান। এই মুহুর্তে তিনি অভিনয় করছেন সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘বৈশাখী টিভির’ জন্য ঈদের বিশেষ ছয় পর্বের ধারাবাহিক ‘কিড সুলাইমানে’ এই নাটকে আরও যারা অভিনয় করেছেন মোশাররফ করিম, মোনালিসা, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, তারেক স্বপন, কাজী উজ্জ্বল, শামছি, জুলফিকার চঞ্চল, স্বর্ণা, রুবিনা রেজা জুই, মনিরা মিঠু, কল্প ও রুবেল। নাটকটির শুটিং হচ্ছে উত্তরা সহ গ্রামের বেশকিছু সুন্দর লোকেশনে। এছাড়া কক্সবাজারের ইনানী, হিমছড়ির মনোরম লোকেশনে ‘ফেইম ক্রিয়েটিভ প্রডাকশনের’ ব্যানারে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় টেলিফিল্ম ‘বসন্ত মেঘ’ ও একক নাটকে অভিনয় করছেন তিনি। সাথে রয়েছেন অভিনেতা…

Read More

পাইকগাছায় ৩২ কেজি কারেন্ট জাল আটক

মহানন্দ অধিকারী মিন্টু , পাইকগাছা (খুলনা) ,  খুলনার পাইকগাছায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩২ কেজি কারেন্ট জাল জব্দ করেছে। বিক্রি নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও মওজুদ রাখার দায়ে দু’ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, পৌর সদরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে বোয়ালিয়া গ্রামের সুবোল সাধুর দোকান থেকে ২০ কেজি ও প্রসেনজিৎ সাধুর দোকান থেকে ১২ কেজি কারেন্ট জাল জব্দ করেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এবং সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক পৃথক ভাবে সুবোল সাধুকে ১ হাজার ৫ শত…

Read More

আশুলিয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়া

আশুলিয়ার গোরাট এলাকার নাইটিংগেল মেডিকেল কলেজ সরকার নীতিমালা ভঙ্গের অভিযোগে বন্ধ ঘোষনা করায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাকে সোমবার ও মঙ্গলবার ভোর রাত ৪টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। অবশেষে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সূর্য ওঠার পরই ক্যাম্পাস ছাড়া করে। এ ব্যাপারে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভোর রাতে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এসময় তারা তাদের ব্যবহার্য জিনিসপত্র রেখেই টেনে হিছড়ে বের করে দেয় পুলিশ। পুলিশ পরিচাল হুমায়ুন জামান চৌধুরী সহ অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাকে শিক্ষার্থীদের হটিয়ে দিয়ে বের করে নেন। এসময়…

Read More

পরিবেশকে ভালবাসুন, বৃক্ষ রোপণ করুন : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিবেশের প্রতি যতœবান হবার আহ্বান জানিয়ে বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রক্ষা করতে হবে।’ প্রধানমন্ত্রী আজ এখানে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বর্ষাকালে সবাইকে অন্তত একটি ফলজ,একটি বনজ এবং একটি ওষুধি গাছের চারা রোপণে তাঁর আহবান পুনর্ব্যক্ত করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু…

Read More

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই দুই ট্রাক খালে: হেলপার নিহত

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুধিঘাটায় বেইলি ব্রিজ ভেঙ্গে দুটি ট্রাক খালে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন হেলপার নিহত হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসাদুল। তার বাড়ী সাতক্ষীরা সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শী জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা থেকে মঠবাড়িয়া যাবার পথে পাথর বোঝাই দুটি ট্রাক একই সাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে দুটি ট্রাকই খালে পড়ে যায়।এসময় একটি ট্রাকের হেলপার মারা যান। পিরোজপুর জেলার ফায়ার সার্ভিসের ডিএডি মতিয়ার রহমান জানন, মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। গাড়ির হেলপার আসাদুলকে মৃত অবস্থায় ফায়ার ব্রিগেডের কর্মীরা…

Read More

যশোরে গণপিটুনিতে নিহত ৩

 যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে পৌরসভার কৃষ্ণনগর ওয়াপদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কালো হাফ প্যান্ট বাহিনীর ডাকাত সদস্যরা কৃষ্ণনগর কাটাখার এলাকায় হানা দেয়। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে তিন ডাকাত সদস্য ধরা পড়ে। পরে স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হন। বুধবার ভোর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Read More