আশুলিয়ার গোরাট এলাকার নাইটিংগেল মেডিকেল কলেজ সরকার নীতিমালা ভঙ্গের অভিযোগে বন্ধ ঘোষনা করায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাকে সোমবার ও মঙ্গলবার ভোর রাত ৪টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। অবশেষে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সূর্য ওঠার পরই ক্যাম্পাস ছাড়া করে।
এ ব্যাপারে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভোর রাতে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এসময় তারা তাদের ব্যবহার্য জিনিসপত্র রেখেই টেনে হিছড়ে বের করে দেয় পুলিশ। পুলিশ পরিচাল হুমায়ুন জামান চৌধুরী সহ অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাকে শিক্ষার্থীদের হটিয়ে দিয়ে বের করে নেন। এসময় ছাত্রীদের ওপর নির্যাতন করা হয় বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে থানা সূত্র জানান। পুলিশের লাঠিপেটায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানা যায়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
