পাইকগাছায় ৩২ কেজি কারেন্ট জাল আটক

atok-1-300x180মহানন্দ অধিকারী মিন্টু , পাইকগাছা (খুলনা) ,  খুলনার পাইকগাছায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩২ কেজি কারেন্ট জাল জব্দ করেছে। বিক্রি নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও মওজুদ রাখার দায়ে দু’ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, পৌর সদরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে বোয়ালিয়া গ্রামের সুবোল সাধুর দোকান থেকে ২০ কেজি ও প্রসেনজিৎ সাধুর দোকান থেকে ১২ কেজি কারেন্ট জাল জব্দ করেন।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এবং সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক পৃথক ভাবে সুবোল সাধুকে ১ হাজার ৫ শত টাকা ও প্রসেনজিৎ সাধুকে ৫শত টাকা জারিমানা করেন এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন।

Related posts

Leave a Comment