সাবেক আইজিপিসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি


স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদরাসার ছাত্র ইব্রাহিমসহ ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদয পাটোয়ারীসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সম্প্রতি এই ঘটনায় একটি মামলা করেছে। সোমবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, ২০১৬ সালের ৮ অক্টোবর দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামি মনোভাবাপন্ন ৭ তরুণকে গাজীপুরের জয়দেবপুর থানার পাতারটেক গ্রামের একটি বাড়িতে তালাবদ্ধ রেখে, তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে হত্যা করা হয়। সিটিটিসি ও সোয়াটের দুটি দল এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ প্রসিকিউট তামিমের। আগামী ১৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।

Related posts

Leave a Comment