৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। অভিযুক্তরা হলেন- তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার…
Read MoreDay: August 6, 2025
সাভারে হাসেম নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):সাভারের রাজাশনে হাসেম মিয়া নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে রাজাশনের মণ্ডলপাড়া এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায় ,ভোররাতে নিজ ঘরে হাশেম মিয়া নামের ওই ব্যক্তিকে কলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায় । পরে সকালে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে । চিকিৎসকরা…
Read Moreধামরাইয়ে ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ লুন্ঠিত বেশ কিছু ইলেক্ট্রনিক্স পণ্য। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলন থেকে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঢাকার ধামরাইয়ে একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় গত ১৪ জুলাই ধামরাই থানায় একটি ডাকাতির মামলা করেন এক ভোক্তভোগী। পরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দুপুরে…
Read Moreসাভার মডেল কলেজে ‘‘জুলাই বিপ্লব সপ্তাহ উদযাপন’’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): আজ ৬ আগষ্ট বুধবার দুপুরে সাভার মডেল কলেজে ‘‘জুলাই বিপ্লব সপ্তাহ উদযাপন’’ উপলক্ষে ৭ (সাত) দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, তোমাদেরকে জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হাবে। বিশেষ করে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি, ‘‘চাঁদাবাজের বিরুদ্ধে…
Read Moreপ্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
৬আগস্ট, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি ‘জেনারেশন জেড’-এর নেতৃত্বে ঘটে যাওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রশংসায় নিজে গাওয়া একটি গানের কথা ও ভিডিও প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
Read More