জাবির ভিসির পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসুচী পালন

সাভার প্রতিনিধি:দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা প্রদর্শন কর্মসুচী পালন করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে হাতে হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ কর্মসুচী পালন করেন তারা।
কালো পতাকা প্রদর্শন থেকে এসময় দুর্নীতির দায়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
কালো পতাকা প্রদর্শন এ অর্ধশতাধীক শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

Related posts

Leave a Comment