বাংলাদেশ আওয়ামী লীগে কোন সন্ত্রাস ও চাঁদা বাজের ঠাই নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২১ মে ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশ আওয়ামী লীগে কোন সন্ত্রাস ও চাঁদা বাজের ঠাই নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ এনামুর রহমান এমপি।
সাভারের পার্বতীনগর এলাকায় ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ এনামুর রহমান এমপি এসময় আরও বলেন,আগামী জাতীয় নির্বাচন সঠিক সময়ে হবে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে জানিয়ে তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে । সম্মেলনে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি এবং সাধারণ সম্পাদক হন ডা. মিরানা জাহান।

এসময় ত্রি বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমেদ,সাবেক সংসদ সদস্য শিরীন নঈম পুনম,মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন,সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে। সূত্রঃ জেলা প্রতিনিধি,সাভার।

Related posts

Leave a Comment