স্টাফ রিপোর্টার,২১ মে ২০২২(বিবিনিউজ ): আস্থা অর্জনে অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিত করতে বএিনপসিহ সকল রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার এবং ২-১ মাসের মধ্যে আলোচনায় বসার আহবান জানানো হবে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।ঢাকার সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
শুক্রবার(২০ মে) সকালে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এ উদ্বোধনী আয়োজন করে ঢাকা সিনিয়র জেলা নির্বাচন অফিস ও সাভার উপজেলা প্রশাসন। এর আগে আলোচনা সভায় তিনি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম এর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইভিএম এর সক্ষমতা কতটুকু দরকার আরো কি কি করা যায়, আমরা আরো কিছু সভা করব। এরপরে আমরা ইভিএম এর সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করব। আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারবো না। ৩০০ আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভারের ইউএনও মাজহারুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা।সূত্র: জেলা সংবাদদাতা
