সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে

স্টাফ রিপোর্টার,৭ আগস্ট ২০২৪(বিবিনিউজ):ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কারফিউ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি শান্ত হওয়ার পর আজ থেকে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে তৈরি পোশাক গার্মেন্ট শিল্পে। সকাল থেকে শ্রমিকরা ২দিন বন্ধ থাকার পর স্ব স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগদান করে। ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ আহসান কবীরজানান,দুটি ইপিজেডের প্রতিষ্ঠানের ৮৬-টির মধ্যে ৮৬ টিই চালু এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সূত্রে জানা গেছে , সাভার আশুলিয়া ও ধামরাইয়ে ১৮ শত প্রতিষ্ঠানের মধ্যে ২/১ টি বাদে সকল প্রতিষ্ঠানে কাজ শুরু হয়েছে। শিল্প এলাকায় এবং মহাসড়কে মোতায়েন নেই কোন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মহাসড়কে যানবাহন চলাচল ছাড়াও ব্যাংক এবং সরকারী-বে সরকারি অফিসে কাজ কর্ম স্বাভাবিক। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি খুবই কম।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল খোলে দিলেও দূরপাল্লার পরিবহন স্বাভাবিক না হওয়ায় এখনো সকল শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত হতে পারিনি। তবে শিগগিরই ক্লাসে ফিরে যাচ্ছেন শিক্ষার্থীরা ও শিক্ষকরা।
ঢাকা- আরিচা মহাসড়কে আনসারদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Related posts

Leave a Comment