রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য: নতুন এটর্নি জেনারেল

৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ): নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমার লক্ষ্য।এটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব তার গ্রহণের পর তিনি আজ এ মন্তব্য করেন।নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নব নিযুক্ত এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।এটর্নি জেনারেল বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এটর্নি জেনারেল কার্যালয় নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই লক্ষ্য থাকবে।এটর্নি জেনারেল…

Read More

সেনাপ্রধানের সঙ্গে পুলিশ-র‌্যাবপ্রধানের বৈঠক, জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত

৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ): সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের বৈঠক হয়েছে। আজ বৃহস্পতিবার সেনা সদরে এ বৈঠকে নৌ ও বিমানবাহিনী প্রধানেরা উপস্থিত ছিলেন। সব বাহিনী প্রধানদের ওই বৈঠকে দেশজুড়ে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম…

Read More

আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ: ড. ইউনূস

৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ):শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তাঁর প্রথম বক্তৃতাতেই বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তাঁর প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যাতে না হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেছেন, ‘আমার ওপর আস্থা রাখুন।’ তিনি ছাত্রজনতার অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে।’ আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ড. ইউনূস। তাঁকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, সুশীল সমাজের প্রতিনিধিরা।…

Read More

ড. ইউনূস-দেশে ফিরেছেন

৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ): নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি আজ রাত ৮টার দিকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে দেশে ফিরেছেন।সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।পরে সেনা প্রধান তাঁকে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।তিনি শিগগিরই শিক্ষাবিদসহ সুশীল সমাজের কিছু সংখ্যক ব্যক্তিদের সমাবেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

Read More

কর্মস্থলে যোগ দিতে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান

৮ আগস্ট ২০২৪(বিবিনিউিজ):কর্মস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়। গতকাল বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পথে তাঁদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার…

Read More