২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন পাপন। তার পদত্যাগে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। সেখানে আরও জানানো হয়েছে আজ সংবাদ সম্মেলন করবেন নব-নির্বাচিত সভাপতি ফারুক।২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে প্রথমবারের মত বিসিবির বস হন পাপন। পরে ২০১৩ সালের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন…
Read MoreDay: August 21, 2024
গোটা জাতিই ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে আছে : ধর্ম উপদেষ্টা
২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, তাদের পরিবারের ভরণপোষণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার সবসময় তাদের পাশে আছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাঁড়িয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে শঙ্কার কিছু নেই। গোটা জাতিই তাদের পাশে আছে।’আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের…
Read Moreপ্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য পরিবর্তন
২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্যে পরিবর্তন আনা হয়েছে। সব প্রাথমিক বিদ্যালয়ে এবং পিটিআইয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ বাক্য পাঠের আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক আদেশে এ তথ্য জানা গেছে।আদেশে বলা হয়, সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই-এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথবাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন শপথ বাক্য, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা…
Read Moreশাকিল আহমেদ ও ফারজানা রুপা আটক
২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক-উপস্থাপিকা ফারজানা রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আজ বুধবার দুজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। শাকিল ও ফারজানা স্বামী-স্ত্রী। বিমানবন্দর সূত্র জানায়, আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান শাকিল ও ফারজানা। তাঁরা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান। এ সময় ডিবির একটি দল বিমানবন্দর গিয়ে জানায়, শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে…
Read More