বন্যায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যান চলাচল ব্যাহত: রেলপথ বন্ধ

২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় চৌদ্দগ্রাম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়েও পানি প্রবাহিত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।আজ বৃহস্পতিবার মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসাইন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল…

Read More

ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রাতে বিশ^বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন তারা।এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’,দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ স্লোগান দিতে দেখা যায় বিভিন্ন হলের শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলেন,ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের কয়েকটা জেলা প্লাবিত হয়েছে। শেখ হাসিনার ভারত ঘেঁষার কারণে এ বাঁধ খুলে দিয়েছে মোদি সরকার। এর ফলস্বরূপ আজকের ছাত্রসমাজ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে।তারা…

Read More

টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা; প্রস্তুত ২৩৯ আশ্রয়কেন্দ্র ও ২৯০ মেডিকেল টিম

২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া সীতাকুন্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব উপজেলার ৩১টি ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি বিবেচনায় এরইমধ্যে ২৩৯টি আশ্রয়কেন্দ্র ও ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।অতি ভারী বৃষ্টিতে নগরের নিউমার্কেট, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শুলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি দেখা যায়।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফাহমুন নবী…

Read More

বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিসেট প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’উপদেষ্টা জানান, দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকটি স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে জেনারেটরের ব্যবহার করা হচ্ছে। এরপরও উপদ্রুত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন হয়ে আছে।

Read More

দেশের আট জেলা বন্যা কবলিত

২২ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে আট জেলা বন্যা কবলিত হয়েছে এবং বন্যা আরও বিস্তৃত হতে পারে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।কে এম আলী রেজা বলেন, ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১ কোটি ৮৭ লাখ টাকা, ১৫ হাজার ৯শ’ মে. টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম…

Read More