অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন

৯ আগস্ট ২০২৪(বিবিনিউজ): নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে।আজ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। এ গুলো হলো – মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; নৌ-পরিবহন…

Read More

জাতীয় শহীদ স্মৃতেসৌধে ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা

৯ আগস্ট ২০২৪(বিবিনিউজ): নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রথমে ড. ইউনূস সকাল ১০টার দিকে ভারী বৃষ্টির মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।তিন বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।পরে, অন্যান্য উপদেষ্টাদের সাথে নিয়ে…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন যাঁরা

৯ আগস্ট ,২০২৪(বিবিনিউজ):নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম…

Read More