বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বের উন্নত দেশের সমান

২৮ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। তবে তিনি আমাদের জন্য সবকিছু গুছিয়ে রেখে গেছেন। আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, কোন পথে গেলে আমাদের এগোনো সহজ হবে। তিনি আমাদের জন্য অর্থনীতিতে সফলতার পরিকল্পনা তৈরি করে গেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতি আয়োজন করেছিল নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান। সেলিম আল দীন মুক্তমঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা এখন বিশ্বের অর্থনীতিতে ৩০তম। ২০২৪ সালের মধ্যে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং হংকংকে ছাড়িয়ে তাদের উপরে চলে যাবো। বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বের উন্নত দেশের সমান। এদেশের মানুষের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য থাকবে না। বাংলাদেশের অর্থনীতি হবে বিশ্বে প্রথম বিশটি উন্নত দেশের একটি। এটা আমাদের স্বপ্ন এবং এটা আমরা বাস্তবায়ন করবো।
এর আগে মন্ত্রী আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় আলিফ ম্যানুফাকচারিং লিমিটেড কারখানার একটি ইউনিট উদ্ধোধন করেন। সেখানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম,ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment