সাম্প্রদায়িক শক্তি গণতান্ত্রিক দেশের বড় শক্তি:ধর্ম প্রতিমন্ত্রী

সাভার,২৯ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):সাম্প্রদায়িক শক্তি গণতান্ত্রিক দেশের বড় শক্তি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকায় ঢাকা বোট ক্লাব লিমিটেডের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,বাংলাদেশে যে কয়টি ধর্ম আছে সকল ধর্মের প্রতি মানুষের স্বাধীনতা ভোগ করতে দেওয়া বর্তমান সরকারের মুল লক্ষ। এই সরকারের সময় সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে উল্লেখ করে তিনি আরও বলেন ভারতে মুসলমান নির্যাতনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় প্রত্যেকটি দেশে সাম্প্রতায়িক সম্প্রীতি নিয়ে দেশ চালাতে হয়। বাংলাদেশের সকল মানুষের…

Read More

বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না : সেতুমন্ত্রী

২৯ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : বিদ্যুৎ-পানির সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পানি ও বিদ্যুতের সামান্য মূল্য বৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। উৎপাদনের খরচ সমন্বয়ের জন্য পানির দাম বৃদ্ধি করা হয়েছে।’ ওবায়দুল কাদের আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম…

Read More