২২ ফেব্রুয়ারি ২০২০(বিবিনিউজ):স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্ষা এলে এডিস মশা ও ডেঙ্গুর সমস্যা দেখা দিতে পারে। তাই সবাইকে পরিষ্কার–পরিচ্ছন্নতার মাধ্যমে নিজের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। আজ শনিবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলজিআরডিমন্ত্রী বলেন, ‘সমস্যা যেখানে উত্পত্তি হবে, সেই স্থানেই নিষ্পত্তি করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ২০৪১ সালের আগেই উন্নত বাংলাদেশ করতে চাই।…
Read MoreDay: February 22, 2020
বাংলাদেশকে প্রযুক্তি ভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
২২ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণের পাশাপাশি বিশ্ব মঞ্চে বাংলাদেশকে একটি প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠায় তাঁর সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে বাঙালি জাতিকে আমরা গড়ে তুলতে চাই। অর্থনৈতিক স্বাবলম্বীতার সাথে সাথে প্রযুক্তি জ্ঞান নিয়ে সারাবিশ্বে একটা সম্মানিত জাতি হিসেবে আমরা একে গড়ে তুলে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবো, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অমর একুশে ফেব্রুয়ারি এবং…
Read More