অস্কার জিতলেন সাকিব আল হাসান

২১ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পুরস্কারের খাতায় নতুন করে যোগ হচ্ছে ভিন্ন এক পুরস্কার। সাকিবের এই পুরস্কারের নাম অস্কার। সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার ধরা হয় অস্কারকে। তবে সাকিব আল হাসানকে সিনেমার জন্য অস্কার দেয়া হচ্ছে না। ক্যারিবীয় ক্রিকেট লিগ (সিপিএল) এ সবচেয়ে ভালো বোলিং ফিগারের জন্য সাকিবকে অস্কার পুরস্কার দিচ্ছে সিপিএল আয়োজক কমিটি। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। সেই আসরে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর সিপিএলের আরও ৬টি আসর মাঠে গড়িয়েছে। কিন্তু এখন পর্যন্ত…

Read More

পাঁচ বিশ্ববিদ্যালয়কে ছাড়াই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভাবনা

২১ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৩ সালের আদেশে চলা বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ও মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না আসার সম্ভাবনা বেশি। শিগগিরই তাদের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই তিনটি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর ফলে সব কটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে একসঙ্গে নিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আয়োজন কিছুটা ধাক্কা খেল। অবশ্য ইউজিসি বলছে, এ পাঁচটি বিশ্ববিদ্যালয় না এলে বাকিদের নিয়ে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা…

Read More

বাংলাদেশের স্পিনারদের মোকাবেলায় অভিজ্ঞতার উপর নির্ভর করবে জিম্বাবুয়ে

২১ ফেব্রুয়ারি ২০২০ ( বিবিনিউজ ): জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার সিকান্দার রাজা মনে করেন বাংলাদেশের স্পিনারদের মোকাবেলার মত পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে জিম্বাবুয়ে দলের। অতীতে এই স্পিনারই দীর্ঘ ভার্সনে দারুনভাবে ভুগিয়েছে জিম্বাবুয়েকে। তারপরও আফ্রিকার দেশটিকে নির্ভর করতে হবে দুই দিনের অনুশীলন ম্যাচ থেকে অর্জিত অভিজ্ঞতার উপর। যদিও স্বাগতিক অনুর্ধ-১৯ দলের খেলোয়াড় শাহাদাৎ হোসেনকে খুব ভালভাবে মোকাবেলা করতে পারেনি জিম্বাবুয়ে। অনিয়মিতএই স্পিনার সংগ্রহ করেছেন তিন উইকেট। ইতিহাস বলছে জিম্বাবুয়ের বিপক্ষে দারুন সফল বাংলাদেশের স্পিনাররা। এবার অভিজ্ঞ বিশ্বতারকা সাকিব আল হাসান না খেললেও জিম্বাবুয়ের জন্য আরো বেশী বিপদ হিসেবে আসতে পারেন তাইজুল ইসলাম, মেহেদী…

Read More

মিয়ানমারে ভয়াবহ অগ্নিকান্ড: অনেককে উদ্ধার

২০ ফেব্রুয়ারি, ২০২০ ( বিবিনিউজ ): মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে বৃহস্পতিবার আগুন ধরে যাওয়া একটি ভবন থেকে অনেক লোককে উদ্ধার করা হয়েছে। ক্রেনের সাহায্যে ভবনটির ছাদ থেকে অনেককে নিরাপদে সরিয়ে নেয়া হয়। দমকল বাহিনীর প্রায় ৬০টি ট্রাক ১২ তলা বিশিষ্ট ওই ভবনের আগুন নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়। এ সময় ওই ভবন থেকে ব্যাপক ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা যায়। এ ঘটনায় মধ্য-সকাল নাগাদ মৃতের কোন খবর পাওয়া যায়নি এবং ভবনটিতে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নই নই নামের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি এএফপি’কে বলেন, তার বয়স্ক প্রতিবেশিদের সতর্ক করতে তিনি…

Read More

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়…

Read More

সাভারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার:২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা এক মিনেটে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া আশুলিয়ায় বিভিন্ন স্কুলে স্থানীয় জন প্রতিনিধিরা ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। অন্যদিকে ঢাকার ধামরাই বিভিন্ন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান…

Read More