সাভারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার:২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা এক মিনেটে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া আশুলিয়ায় বিভিন্ন স্কুলে স্থানীয় জন প্রতিনিধিরা ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। অন্যদিকে ঢাকার ধামরাই বিভিন্ন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধামরাই উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Related posts

Leave a Comment