কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় রেহেনা খাতুন (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে মোটরসাইকেল চাপায় রেহেনা খাতুন নিহত হন। তিনি একই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র বিপ্লব (১৮) ও সেন্টু (১৯) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা রিফায়েতপুর এলাকার সেন্টু খা ও চিনু খা’র ছেলে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
