দ্বিতীয় পর্যায়ের ১২৯ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। বাছাই ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি। ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। আজ বৃহস্পতিবার বিকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ‘এ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ১৮ মার্চ সোমবার।’ সচিব বলেন, ‘এ নির্বাচনের রিটার্নিং অফিসাররা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এবং সিনিয়র জেলা নির্বাচন…
Read MoreDay: February 7, 2019
সব ধরনের কোচিং বাণিজ্য নিষিদ্ধ
সরকারি নীতিমালার বাইরে সব ধরনের কোচিং বাণিজ্য বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে সরকারের জারিকৃত নীতিমালাকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার তার জনগণের কল্যাণের জন্য যে কোনো সময় যে কোন ধরণের নীতিমালার, নির্দেশিকার ও পরিপত্র জারি করার ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। রায়ে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত বেশকিছু শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সরকারকে চিঠি দিয়েছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সরকারি ও বেসরকারি কয়েকজন…
Read Moreজাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান : আইসিসির প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহার
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফরত আইসিসির প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহার। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সন্ত্রীক স্মৃতিসৌধে আসেন। পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরবে দাড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় স্মৃতিসৌধে তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি,বিসিবির পরিচালক জালাল ইউসুফসহ আরো অনেকে।
Read Moreসাভারের আশুলিয়ার গাছ ফেলে ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণাংকার লুট আহত ৫
সাভারের আশুলিয়ায় রাস্তায় গাছ ফেলে চলন্ত প্রাইভেটকার,ট্রাক ও ক্যাভার্ড ভ্যানে গণ ডাকাতি করেছে ডাকাতরা। ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতরা এসময় পাঁচ জনকে পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার ভোর রাতে বিশমাইল জিরোবো সড়কের আশুলিয়ার কুটুরিয়া বাসষ্ট্যান্ডের কাছে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে ওই সড়কের পাশের একটি বড় গাছ কেটে রাস্তায় ফেলে ১০/১২ সদস্যের একদল ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে সড়কে চলাচলরত প্রাইভেটকার,ট্রাক,ক্যাভার্ড ভ্যান অটো রিকসা থামিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয় এসময় ডাকাতি করতে বাধা দিলে ডাকাতরা গাড়ি চালকসহ পাঁচ…
Read Moreসাভারে একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মারধরসহ দূর্ণীতির অভিযোগ
আবুল কালাম আজাদ : ঢাকার সাভারে প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রের অভিভাবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সাভারের রেডিকলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎউৎসাহী সদস্য ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহবুবা আক্তার লিপির বিরুদ্ধে এক ছাত্রের অভিভাককে মারধরের অভিযোগ এসেছে। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, অভিভাবকদের বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক ঐ বিদ্যুৎউৎসাহী সদস্য এবং সহকারী শিক্ষিকা, তারা দু-জন আপন বোন বলে জানা যায়। বিদ্যালয়ের ভারতী নামে এক অভিভাবকের উপর বিদ্যুৎউৎসাহী সদস্য ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহবুবা আক্তার লিপি ক্ষিপ্ত ও রাগান্নিত হয়ে বিদ্যালয়ে ভিতর থেকে ধাক্কিয়ে চর থাপ্পর…
Read Moreআড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার
দেশের প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী শনিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমান কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো খাবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান। এবার দেশীয় প্রতিষ্ঠানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ভিটামিন খাওয়ানো হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে ছয় মাস থেকে ৫৯…
Read Moreভারত শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করবে : মোদি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এখানে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নরেন্দ্র মোদি বলেন, বিগত কয়েক বছর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার ড. মোমেনকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেয়ার প্রশংসা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয় অবহিত করেন। আবদুল মোমেন আগামীকাল অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৫ম…
Read Moreগণতান্ত্রিক ও সাংবিধানিক স্থিতিশীলতায় আরো অবদান রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতেও দেশ ও জাতির উন্নয়নে এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক স্থিতিশীলতায় আরো অবদান রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘বহির্বিশ্বের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সফলতায় সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যাতে আমরা উন্নয়নের ধারা…
Read More