সাভারের আশুলিয়ার গাছ ফেলে ডাকাতি নগদ অর্থ ও স্বর্ণাংকার লুট আহত ৫

ahotoসাভারের আশুলিয়ায় রাস্তায় গাছ ফেলে চলন্ত প্রাইভেটকার,ট্রাক ও ক্যাভার্ড ভ্যানে গণ ডাকাতি করেছে ডাকাতরা। ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতরা এসময় পাঁচ জনকে পিটিয়ে আহত করে।
বৃহস্পতিবার ভোর রাতে বিশমাইল জিরোবো সড়কের আশুলিয়ার কুটুরিয়া বাসষ্ট্যান্ডের কাছে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে ওই সড়কের পাশের একটি বড় গাছ কেটে রাস্তায় ফেলে ১০/১২ সদস্যের একদল ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে সড়কে চলাচলরত প্রাইভেটকার,ট্রাক,ক্যাভার্ড ভ্যান অটো রিকসা থামিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয় এসময় ডাকাতি করতে বাধা দিলে ডাকাতরা গাড়ি চালকসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করে। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা সড়ক থেকে গাছ গুলো সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় গাড়ি চালকরা জানায় ওই সড়কে প্রায় রাতে ডাকাতি হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়না। রাস্তায় টহল পুলিশ জোরদার করা হলে ডাকাতি রোধ হবে বলেও জানান তারা।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment