দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের…

Read More

রাজধানীতে মৃদু ভূকম্পন অনুভূত

আজ সকালে রাজধানী ও এর আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। লিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আবহাওয়া বিভাগ জানায়, সকাল ১০ টা ৫০ মিনিটে এই ভূকম্পন হয়। এর কেন্দ্র ছিল গাজীপুর এবং এর উৎপত্তি স্থল ছিল ৩৭ কিলোমিটার গভীরে। ভূকম্পনের ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Read More

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত (২১) এক হাত পা ও মাথা বিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে ওই এলাকায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি হাত পা ও মাথা বিহীন এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারনা ওই নারীকে অন্য কোথাও দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য বস্তায় ভরে এখানে ফেলে গেছে।…

Read More