দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় রেহেনা খাতুন (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে মোটরসাইকেল চাপায় রেহেনা খাতুন নিহত হন। তিনি একই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। এদিকে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র বিপ্লব (১৮) ও সেন্টু (১৯) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা রিফায়েতপুর এলাকার সেন্টু খা ও চিনু খা’র ছেলে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

Read More

খুলনায় নিহত ৫ জনই ছাত্রলীগ-যুবলীগ নেতা

খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে রবিবার রাতে ট্রাকচাপায় নিহত ৫ প্রাইভেটকার আরোহীই গোপালগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের নেতা। এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা…

Read More

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপিতে) পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চাঁপ জনিত ঘাঁ প্রতিরোধ বিষয়ক একটি আর্ন্তজাতিক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিশ^ ইজতেমা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার ইজতেমা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে যেকোন দুর্যোগ মোকাবেলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বাংলাদেশের সকল দলের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে…

Read More

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন। এসময় হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও আজ ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ ২০১৯ সোমবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত একটানা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোটারগণ (আবাসিক ও অনাবাসিক) নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়…

Read More