আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে আড়াই কোটি শিশু

দেশের আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, যে ভিটামিন খাওয়ানো হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের আহ্বান জানান হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুরা খাবে নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সীরা খাবে লাল রঙের ক্যাপসুল। তিনি আরো বলেছেন, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায়…

Read More

আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেফতার

 ঢাকার অদূরে আশুলিয়ায় ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোসাইদ এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক সারওয়ার-বিন-কাশেম। তিনি বলেন, গত ২৭ জানুয়ারি দুপুরে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বাসায় ভুক্তভোগী ছাত্রী ছাড়া আরও কয়েকজন পড়তে যায়। পড়ানো শেষে সবাইকে বের করে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে তার কক্ষে যেতে বলেন ওই…

Read More

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দুর্বল হলে কারো কিছুই করার নেই : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী কাদের আরো বলেন, তবে বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি, বিএনপির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে। ওবায়দুল কাদের আজ রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষনার আগে এ কথা বলেন। দল থেকে মনোনয়ন পাওয়া ৮৭ প্রার্থীর নাম ঘোষণাও করেন তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমূখ উপস্থিত…

Read More

সাভারে বাহারী রকমের পিঠা উৎসব

ঢাকার সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে শুরু হয়েছে গ্রাম বাংলার পিঠা উৎসব। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পিঠা উৎসবে রয়েছে গ্রাম বাংলার দেশী বেদশী বাহারী রকমের পিঠা নিয়ে অনেকগুলো স্টল বসেছে। এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীরা এ পিঠা উৎসবের আয়োজন করেছে।

Read More

শিক্ষার হার বাড়ানোর জন্য মান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনববরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও বলেন বাংলাদেশ পিছিয়ে পড়ার জাতি না উন্নয়নের জাতি তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে আর উন্নতি করার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে দেশের সকল বিশ^বিদ্যালয়ে এখন পড়া শুনা উন্নতি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে এবং তখন দেশ উন্নয়ন…

Read More

সাভার ও ধামরাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাবেক সেনা

সাভার ও ধামরাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে আশুলিয়ার নবীনগরে বাস চাপায় সাবেক সেনা সদস্য নিহত হন। অপর দিকে ধামরাইয়ের ইসলামপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা আরও ৪ জন আহত হন। নিহতরা হলেন-মো. আলী আশরাফ। তিনি বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের জনাব আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোরে সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্বকালীন অবসর গ্রহণ করেন। বর্তমানে নবীনগরের কুঁরগাও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। অপরজন মো. মোশারফ…

Read More