ঢাকার সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে শুরু হয়েছে গ্রাম বাংলার পিঠা উৎসব। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
পিঠা উৎসবে রয়েছে গ্রাম বাংলার দেশী বেদশী বাহারী রকমের পিঠা নিয়ে অনেকগুলো স্টল বসেছে। এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীরা এ পিঠা উৎসবের আয়োজন করেছে।
