‘একুশে ফেব্রুয়ারিতে থাকবে চার স্তরের নিরাপত্তা’

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে চার স্তরের নিরাপত্তা থাকবে। এ সময় ১৬ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে ছয় হাজার পুলিশ সদস্য। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ সব তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আছাদুজ্জামান মিয়া বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোনও সুনির্দিষ্ট হুমকি নেই। তবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হয়েছে। ওই দিন শহীদ মিনার ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা…

Read More

দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

মুসলীম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুহাম্মদ শামীম ১১টা ৪৫ মিনিট শুরু হয়ে দীর্ঘ ১৫মিনিট মোনাজাত করেন। মোনাজাতে বলেন, যে দ্বীন ইসলামের বিধান অনুসারে চলবে এবং হজরত মুহাম্মদের (সা.) জীবনাদর্শ অনুসরণ করবে সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। ঈমানকে শক্তিশালী করতে হলে মানুষকে মসজিদের পরিবেশে বসাতে হবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন। জবরদস্তি করে নয়, তাজিমের সঙ্গে বুঝিয়ে কাউকে…

Read More

একাদশ সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় সরকারের উন্নয়ন সাফল্যেরই স্বীকৃতি : সরকারি দল

রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, সরকারের ১০ বছরে বিভিন্ন খাতে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে জনগণ একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। গত ৩ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা শুরু হয়। ওই দিন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ. স. ম ফিরোজ তা সমর্থন করেন। গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ…

Read More

বাংলাদেশের শ্রমিক নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে আরব আমিরাতের ইতিবাচক সাড়া

আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়াদ আল নাহিয়ান আজ সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং বাংলাদেশে তাদের বিনিয়োগের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রদর্শন করে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। ওয়্যাল প্যালেস প্রাসাদে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশ সফরেও আসতে পারেন এবং আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি খুব ইতিবাচক মনোভাব নিয়েই বিবেচনা করবেন।’ দিনব্যাপী প্রধানমন্ত্রীর নানা অনুষ্ঠান শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে শহীদুল হক বলেন, আমিরাতের…

Read More