এসএসসি পরীক্ষা শুরু

দেশের দশটি শিক্ষা বোর্ডে অধীনে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ২০১৮ সালের তুলনায় এবছর এক লাখ ৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ২২৯ জন এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ২০৫ জন। এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে…

Read More

রংপুরের বিপক্ষে ৭২ রানে গুটিয়ে গেল কুমিল্লা

রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৭২ রানে গুটিয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দলটি। রংপুরের সম্মিলিত বোলিং তোপে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। শূন্য রানে তামিম আউট হওয়ার মধ্য দিয়ে কুমিল্লা শুরুতেই হোঁচট খায়। এরপরই একের পর এক উইকেট হারাতে থাকে কুমিল্লা। মাত্র ২৩ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। লায়াম দাসুন ও জিয়াউর রহমান ষষ্ঠ উইকেটে একটা বাঁধ দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৬ রানে জিয়া আউট হলে সেই বাঁধ ভাঙে। পরে বাকি চারটি উইকেট হারিয়ে ৭২…

Read More

দেশের কোথাও থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এখনও পর্যন্ত দেশের কোথাও থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, ‘দেশের কোথাও থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি এবং তা হবেও না। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও গোয়েন্দা নজরদারির কারণে এটা সম্ভব হয়েছে। সারাদেশে আজ সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে।’ আজ রাজধানীর উত্তরার আশকোনা ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, ২০১৮ সালে দেশে কোনো প্রশ্নফাঁস হয়নি। আশা করছি এবছরও তা হবে না। প্রশ্নফাঁস নিয়ে যতো…

Read More

ডিএনসিসি মেয়র পদে আতিকসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে কমিশন। আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম। আতিকুল ছাড়া বৈধ প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র…

Read More