সাব্বির রহমানের সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেল সফরকারী বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের কাছে ৮৮ রানে হারে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড। দলের ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে ১০২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন সাব্বির। ডানেডিনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নেমে এ ম্যাচে ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। হেনরি নিকোলসের পরিবর্তে মার্টিন গাপটিলের সাথে ইনিংস উদ্বোধন করেন কলিন মুনরো। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে প্রথমবারের মত সিরিজে খেলার সুযোগ কাজে…
Read MoreDay: February 20, 2019
মনের মতো স্বামী পেয়েছি: সালমা
আবারও বিয়ে করেছেন ‘ক্লোজআপ ওয়ান তারকা’ মৌসুমি আক্তার সালমা। প্রেম নয়, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার। বিয়ে প্রসঙ্গে সালমা বলেন, অনেক ভেবে চিন্তে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। বিয়ের সিদ্ধান্ত আমার একার না। পরিবারের সবার মতের ভিত্তিতেই বিয়ে করেছি। তিনি বলেন, আসলে আমার বর খুব ভালো ছেলে। সে আমার অনেক যতœ করে। আমার গান পছন্দ করে। বলতে পারেন, মনের মতো একজন স্বামী পেয়েছি। সবার কাছে দোয়া চেয়ে সালমা বলেন, আমরা দুজন সারাজীবন একসঙ্গে থাকতে চাই। সংসারজীবনে দুজন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা থাকা দরকার। যার সবগুলো ওর মধ্যে আছে। খুব শিগগিরই বড়…
Read Moreসংরক্ষিত নারী আসনে ৪৯ জনের শপথগ্রহণ
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ নতুন সদস্য শপথ বাক্য পাঠ করেছেন। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে, গত রবিবার সংরক্ষিত নারী আসনে ৪৯ নির্বাচিত সদেস্যর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট অনুসারে, এই ৪৯ জনের মধ্যে সরকারি দল আওয়ামী লীগের রয়েছেন ৪৩ জন, বিরোধী দল জাতীয় পার্টির চার জন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র সদস্য রয়েছেন একজন।
Read Moreগাইড বই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের প্রথম দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর হাতে সরকারি বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষা বান্ধব সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশের কিছু শিক্ষক ও শিক্ষক সমিতি শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে তাদের হাতে বিভিন্ন বুক কোম্পানির গাইড বই তুলে দিচ্ছেন। গাইড বই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র, কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশে নকল…
Read Moreযুক্ত হলো আরেকটি স্প্যান, ১২শ মিটারে পদ্মা সেতু
পদ্মা সেতুতে যুক্ত হলো আরো একটি স্প্যান। বুধবার দুপুর ১২টার দিকে জাজিরা প্রান্তের ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির ওপর ধূসর রঙের ‘৬ই’ নম্বর এই স্প্যানটি বসিয়ে দেয়া হয়। এই নিয়ে জাজিরা অংশে সেতুটি দৃশ্যমান হলো ১০৫০ মিটার। এ ছাড়া মাওয়া প্রান্তে আরো দৃশ্যমান রয়েছে ১৫০ মিটার। ইতোপূর্বে ৭টি স্প্যান বসানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকাল থেকে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। স্প্যান বহনকারী ক্রেনটিকে পিলারের ৩৫ ও ৩৬ নম্বর পিলারের পজিশন অনুযায়ী রাখা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে রাখা হয় পিলারের ওপর। দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় জটিলতা ছাড়াই সফলভাবে বসানো হয় ‘৬ই’…
Read Moreমহান শহীদ দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। ভোর সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। নিউ মার্কেটের…
Read Moreআগামীকাল মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’
‘মহান ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আগামীকাল বৃহস্পতিবার। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে…
Read Moreপ্রধানমন্ত্রী আজ বিকেলে একুশে পদক তুলে দেবেন বিজয়ীদের হাতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের মর্যাদাপূর্ণ একুশে পদক বিজয়ীদের মাঝে পদক বিতরণ করবেন। স্ব-স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার ইতোমধ্যে ২১ জনকে একুশে পদক ২০১৯’র জন্য মনোনীত করেছে। গত ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই পদক বিজয়ীদের নাম ঘোষণা করে। এ বছরের একুশে পদক বিজয়ীরা হচ্ছেন: ভাষা আন্দোলনে মরহুম অধ্যাপক হালিমা খাতুন (মরনোত্তর), যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষা আন্দোলনে অবদানের জন্য। আর ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য এবার একুশে…
Read Moreসাভারে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
সাভারে ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র। বুধবার সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম মো.ওয়ালী (১৮)। সে সাভার ক্যান্টনমেন্ট এলাকার মর্নিং গ্লোরী স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেছে,সকাল ৮ টার দিকে নিজের বাইক চাইলে কলেজে যাবার পথে ঘটনাস্থলে পৌছলে একটি ট্রাক পেছন থেকে ওয়ালীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আশংকাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। পুলিশ জানায়,নিহত কলেজ শিক্ষার্থী সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক…
Read More