চট্টগ্রামের একটি বস্তিতে আগুনে ৮ জনের মৃত্যু

আজ ভোররাতে চট্টগ্রামের চর চাকতাইয়ের একটি বস্তিতে আগুনে দুই পরিবারের ৭ জনসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতরাত ৩ টা ৪০ মিনিটে বেড়া মার্কেট বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে। রোববার ভোররাতে বেড়া মার্কেটের কাছে আগুনে পুড়ে দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছে এবং এতে দুই’শ বস্তিঘর পুড়ে যায়। তিনি বলেন,ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থল থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল…

Read More

ঢাকার ধামরাইয়ের বংশী নদীর চড়ে চাষ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফুল গ্লাডিওলাস

ঢাকার ধামরাইয়ের বংশী নদীর চড়ে চাষ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফুল গ্লাডিওলাস। সামনে ১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এ ফুল চাষ হয়েছে। বাংলাদেশে যে কয়টি বিদেশি ফুল জনপ্রিয় হয়েছে তার মধ্যে অন্যতম গ্লাডিওলাস । বিভিন্ন বর্ণের কারণে ফুলটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ঢাকার ধামরাইর উপজেলার কুল্লা ইউনিয়নের বংশী নদীর চর অঞ্চলের রুপনগর গ্রামে বাণিজ্যিকভিত্তিতে শুরু হয়েছে গ্লাডিওলাস ফুলের চাষ। ফুল চাষ করে লাভবান হচ্ছেন এ জেলার চাষিরা। আর কৃষি বিভাগ বলছে,অন্য ফসলের চেয়ে ফুল চাষ অনেক লাভ জনক হওয়ায় দিন দিন ধামরাই উপজেলায় এ ফুলের…

Read More

ঢাকার ধামরাইয়ে সুস্বাদু টমেটো চাষ হচ্ছে

ঢাকার ধামরাইয়ে সুস্বাদু টমেটো চাষ হচ্ছে। টমেটো একটি শীতের দৃষ্টিনন্দন সুস্বাদু পুষ্টিসমৃদ্ধ সবজি। সবজি ও সালাত হিসেবে টমেটোর জুড়ি অনেক। এটি যেমন কাঁচা খাওয়া যায় ঠিক তেমনিভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা এই দুই অবস্থাতে টমেটে খাওয়া যায়। বিভিন্ন রোগের প্রতিসেধক হিসেবে অর্থ্যাৎ শরীর সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। এতো গুণে সমৃদ্ধ টমেটো চাষ হচ্ছে ঢাকার জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায়। এলাকার অনেক কৃষক টমেটো চাষ করে স্বাভলম্বী হয়েছেন। এলাকাবাসী জানায় ধামরাইর কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের কৃষক আলম মিয়া…

Read More

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলোকে ‘সদিচ্ছা’ প্রদর্শনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে রক্ষায় ‘সদিচ্ছা’ নিয়ে কাজ করার জন্য ধনী দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের যথেষ্ট বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনা এবং অর্থায়ন রয়েছে। আমাদের এখন কেবল প্রয়োজন সমাজের সর্বত্র ধনিক শ্রেণীর সদিচ্ছা, আগ্রহ ও প্রচেষ্টা।’ গতরাতে এখানে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ‘ক্লাইমেট চেঞ্জ এজ এ সিকিউরিটি থ্রেট’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। আলোচনা অনুষ্ঠানে পোস্টডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট পরিচালক হানস জোয়াসিম সভাপতিত্ব করেন। ক্যাবিনেট সেক্রেটারি ফর ফরেন এফেয়ার্স এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড অব কেনিয়া মনিকা জুমা,নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনি ইরিকসন…

Read More

সাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন

পৃথক ঘটনায় সাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন হয়েছে। গত দুই দিনে আশুলিয়ায় তিনজন খুন হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায় দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় রহমতের বাড়িতে হাসনা বেগম (২০) নামের ওই গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী রিকসা চালক নয়ন। বাড়িওয়ালা রহমতের সাথে ওই নারীর পরকীয়া রয়েছে এম অভিযোগে তার স্বামী তাকে হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। নিহতের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক…

Read More